জম্মু বিমানবন্দরে বোমা বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুন) বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় এই বিস্ফোরণ হয়। বিমানবন্দরটি ভারতীয় বিমানবাহিনীর দ্বারা পরিচালিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রীয়কারী দল ও ফরেনসিক ইউনিট।
রোববারের এই বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বিমানবন্দরের প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেই বিকট শব্দ শোনা গেছে। তবে, বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সংবাদমাধ্যমে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণে জম্মু বিমানবন্দর পরিচালিত হয়ে থাকে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়েছে। এরপরই শুরু হয়েছে তদন্ত।
এদিকে বিস্ফোরণের পর পুরো জম্মু এলাকায় কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় প্রশাসন। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

