আফগানিস্তানকে জরুরী সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
নিউজ ডেস্ক:
আফগানিস্তানকে জরুরী মানবিক সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
গতকাল রবিবার পাকিস্তানে অনুষ্ঠিত আফগানিস্তান নিয়ে OIC এর বিশেষ অধিবেশনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব। জরুরী মানবিক সহায়তার মধ্যে থাকবে প্রয়োজনীয় ওষুধ এবং জরুরী খাদ্যসামগ্রী।
এসময় তিনি OIC এর বাকি সদস্যদেরও আফগানিস্তানের জনগণের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পররাষ্ট্র সচিব স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় সেদেশের জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য যে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একটি উচ্চ পদস্থ ডেলিগেশন টিম নিয়ে পাকিস্তান সফরে আছেন, যেখানে রয়েছে সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, OIC তে নিযুক্ত বাংলাদেশের স্হায়ী প্রতিনিধি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা।

