আবারও ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাতারেল্লা

আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয় বারের মতো ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা।

শনিবার দেশটির পার্লামেন্টের ভোটাভুটিতে আগামী ৭ বছরের জন্য ইতালির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ৮০ বছর বয়সী এই নেতাকে। প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫০৫টি ভোট প্রয়োজন হলেও তিনি পান ৭৫৯টি। তবে ইতালির এবারের প্রেসিডেন্ট নির্বাচন করতে রেকর্ড ছয়বার আস্থা ভোটের আয়োজন করতে হয় সংসদকে।

পাঁচ দফা আস্থা ভোট ব্যর্থ হওয়ার শনিবার সপ্তমবারের মতো ইতালির পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত। অবশেষে ১০০৯টি ভোটের মধ্যে ৭৫৯টি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা। টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাতারেল্লা বলেন, অত্যন্ত কঠিন সময় পার করছে ইতালি। দ্বিতীয় মেয়াদে সঠিকভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি।

  •  
  •  
  •  
  •