বাংলাদেশে গরু পাচারের সাথে জড়িত ভারতীয় অভিনেতা দেব

নিউজ ডেস্ক:

বাংলাদেশে গরু পাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ভারতের তৃণমূল সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী দেবের বিরুদ্ধে।

আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দফতরে হাজিরা দিতে বলেছে দেশটির তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিবিআই কর্মকর্তারা জানিয়েছে, এর আগে গরু পাচার মামলার অন্যতম হোতা এনামুল হককে গ্রেফতার করা হয়। গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে।

কর্মকর্তারা জানিয়েছে, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়িসহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেবকে সিবিআই তলব।

  •  
  •  
  •  
  •