ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মান সর্বনিম্ন
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এ মাসের শুরুতে আবারও সুদের হার বাড়ানোর পর ডলারে বিপরীতে অন্যান্য প্রধান মুদ্রামানের পতনঅব্যাহত রয়েছে। যার ধারাবাহিকতায় চীনা মুদ্রা ইউয়ানের রেকর্ড পতন হয়েছে। মার্কিন মুদ্রার ঊর্ধ্বগতির বিপরীতে ইউয়ানের মানতলানিতে ঠেকেছে।
২০১১ সালে থেকে চীনা মুদ্রার মান বিষয়ক তথ্যাদি প্রকাশ করা হয়। এ সময়ের পর থেকে আন্তর্জাতিক বাজারে ইউয়ানের মানকখনো এত নিচে নামেনি। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর চীনের অভ্যন্তরীণ মুদ্রার মানও সবচেয়ে দুর্বল অবস্থানেপৌঁছেছে।
এ মাসের শুরুতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আবারও বাড়িয়ে দেয়। এতে ডলারের বিপরীতে বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রারমানের পতন হতে থাকে। এরই প্রভাব পড়েছে চীনা মুদ্রার ওপর।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেড এবং তিয়ানফেং সিকিউরিটিজ কোম্পানির পাশাপাশি বিশ্লেষকদের মতে, পিপলস ব্যাংক অব চায়না সম্ভবত বড় উদ্দীপনামূলক পদক্ষেপ বিলম্বিত করে দেবে। যেমন, সুদের হার এবং ব্যাংকগুলোররিজার্ভ প্রয়োজনীয়তার অনুপাত কমিয়ে দেবে।
দেশটির অর্থনীতি এরইমধ্যে কোভিড–১৯ প্রাদুর্ভাব এবং সম্পত্তি বিষয়ক সংকটে বিপর্যস্ত। যা থেকে উত্তরণের জন্য চীনা সরকারচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ নিলে সরকারের এ প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়বে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) এ প্রতিবেদন লেখার সময় অবধি চীনের বাইরে প্রতি ডলারের বিপরীতে অফশোর ইউয়ানের মান কমে ৭দশমিক ২৪। এটি ২০১০ সালের পর সর্বনিম্ন। এছাড়া অনশোর বা অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে ইউয়ানের মানকমে ৭ দশমিক ২৩। এটি ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সর্বনিম্ন।
এদিকে সোমবার (২৬ সেপ্টেম্বর) ভারতে ফরেক্স মার্কেটে ডলারের বিপরীতে রুপির দর শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ৮১দশমিক ৬২ এ ঠেকে। এদিন মার্কিন মুদ্রার বিপরীতে রুপির মান সর্বকালে সর্বনিম্নে নেমে আসে।
অন্যদিকে যুক্তরাজ্যের সরকারের আর্থিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান আশঙ্কায় সোমবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন ডলারেরবিপরীতে ব্রিটিশ পাউন্ডের মানের রেকর্ড পতন হয়। সোমবার এশিয়ার বাজারে লেনদেনে মুদ্রাটির মান ১ দশমিক শূন্য ৩ এরকাছাকাছি নেমে আসে। পরে যুক্তরাজ্য সময় সোমবার সকালে তা প্রায় ১ দশমিক শূন্য ৬ ডলারের অবস্থান করে।
দ্য ইউএস ডলার ইনডেক্সের তথ্যমতে, গেল ২০ বছরের মধ্যে বর্তমানের ডলারের মান সবচেয়ে বেশি।

