বিশ্বে বেড়েছে বাঘের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:
সংরক্ষণবাদীরা বলছেন, গত এক শতাব্দীর মধ্যে এই প্রথম বিশ্বব্যাপি বন্য বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল টাইগার ফোরাম ও সংরক্ষণবাদীদের সংস্থা ওয়ার্ল্ড উইল্ডলাইফ ফান্ড বলছে, প্রথমবারের মতো প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে। খবর বিসিসির।

সংস্থা দুটি সর্বশেষ এক পরিসংখ্যানের বরাত দিয়ে বলছে, বর্তমানে পৃথিবীতে ৩ হাজার ৮৯০ টি বন্য বাঘ রয়েছে। ২০১০ সালে তাদের এক পরিসংখ্যানে এই সংখ্যা ছিল ৩ হাজার দুইশ। এছাড়া ১৯০০ সালে পৃথিবীতে বন্য বাঘ ছিল ১ লাখ।

তবে বাঘের সংখ্যা বৃদ্ধি আশাবাদী করে তুললেও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, এটি শুধু তথ্য সংগ্রহের উন্নতির দিকে ইঙ্গিত করতে পারে।

ওয়ার্ল্ড উইল্ডলাইফ ফান্ডের মহাপরিচালক মার্কো ল্যাম্বারতেনি বলেন, সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে যে, সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও সংরক্ষণবাদীরা একসঙ্গে কাজ করলে বন্য প্রজাতি ও তাদের আবাসস্থল রক্ষা করতে পারি।

চলতি সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাঘ আছে এমন ১৩ দেশের মন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা বিশ্বব্যাপি দ্বিগুণের প্রত্যাশায় ওই সম্মেলন শুরু হচ্ছে। তার আগেই বন্য বাঘ নিয়ে এ পরিসংখ্যান প্রকাশ করা হলো।

  •  
  •  
  •  
  •  

Tags: