ইয়েমেনে আট শতাধিক আল-কায়েদা সদস্য নিহত

অন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণপূর্ব ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় কমপক্ষে ৮০০ আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন।

সোমবার সৌদির নেতৃত্বে আবর জোট দেশটিতে অভিযান চালিয়েছে বলে এসপিএ’র বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রকাশিত সংবাদে বলা হয়, মুকাল্লাহ’র একটি তেল টার্মিনালের দখল ছিল আল-কায়েদার সদস্যদের হাতে। সেখানে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী।

আরব জোটের কমান্ডারের বরাত দিয়ে আরও জানানো হয়, অভিযানে নিহতদের মধ্যে আল-কায়দার বেশ কিছু নেতাও রয়েছে। এছাড়া অনেকে পালিয়ে গেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: