একজন পুরুষের ১৩ স্ত্রী, সবাই সন্তানসম্ভবা
আন্তর্জাতিক ডেস্ক:
১৩ জন নারীর একজন স্বামী। অর্থাৎ একজন ভদ্রলোক ১৩ নারীকে নিয়ে সংসার করছেন। আরও মজার ঘটনা হচ্ছে, এই ১৩ নারীই একসঙ্গে সন্তানসম্ভবা। না, সিনেমার কোন গল্প নয়। বাস্তবেই এমন অদ্ভূত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করেছেন এক ব্যক্তি। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
মধ্যযুগে এ ধরনের গল্প খুঁজে পাওয়া গেলেও একবিংশ শতাব্দীতে এ ধরনের ঘটনা বিরল। এতে ছবির ব্যক্তি ও তার স্ত্রীদের নাম-পরিচয় কিংবা তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
প্রতিবেদন থেকে অারও জানা গেছে, ওই ব্যক্তি ১৩ জনকে বিয়ে করেছিলেন। এখন তার স্ত্রীরা সকলেই সন্তানসম্ভবা। তার স্ত্রীদের দাবি, তারা তাদের স্বামীকে খুবই ভালোবাসেন। এছাড়া একসঙ্গে এই সুখবরে তারা খুবই খুশি। শুধু তাই নয়, ছবিতে একজন স্বামীকে নিয়ে তার ১৩ স্ত্রী ক্যামেরার সামনে পোজও দিয়েছেন।

