বশেমুরবিপ্রবিতে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলতি মাসের (৩০ ডিসেম্বর) পর্যন্ত আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যেসব পদে নিয়োগ দেয়া হবে সেগুলো হলো, একজন করে অধ্যাপক /সহযোগী অধ্যাপক নিয়োগ দেয়া হবে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ত্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, গণিত বিভাগ, অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইজন।

সহকারী অধ্যাপক /প্রভাষক পদে দুইজন করে নিয়োগ দেয়া হবে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বিভাগ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মার্কেটিং বিভাগ, আইন বিভাগ, কৃষি বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও একজন করে নিয়োগ দেয়া হবে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ত্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিসংখ্যান বিভাগ, বাংলা বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগে।

এছাড়াও একজন প্রোগ্রামার, একজন ডাক্তার, সহকারী প্রকৌশলী, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, ক্লিনার দুইজন, সেকশন অফিসার, পিয়ন ও ছয়জন অফিস সহকারী নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে ।

  •  
  •  
  •  
  •