অভিজ্ঞতা ছাড়াই ‘আরএফএল’ এ বিভিন্ন পদে চাকরি
সবুজবাংলা জবস ডেস্ক:
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান আরএফএল কয়েকটি পদে সম্পূর্ণ নতুনদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চার ধরনের পদে বেশকিছু জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
ট্রেইনি জোনাল ম্যানেজার:
এমবিএ, এমবিএস, এমকম, এমএসসি অথবা অর্থনীতি থেকে এমএমএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটারজ্ঞান ও ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে। পদটিতে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে, তাই আবেদনকারীদের এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে মোটরসাইকেল চালানো জানতে হবে। পদটিতে আবেদন করা যাবে ২৮ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত।
ট্রেইনি এক্সিকিউটিভ:
যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে পারদর্শী ও ইংরেজি যোগাযোগে সক্ষম হতে হবে। পদটিতে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১১ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
ট্রেইনি এক্সিকিউটিভ- এমআইএস:
কম্পিউটারে ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া কাস্টমাইজ সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। পদটিতে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৪ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
ট্রেইনি ইঞ্জিনিয়ার:
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসই বা পলিমার ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারজ্ঞান ও ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে হবিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকা জেলায়। আবেদন করা যাবে ২৯ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত।
সবগুলো পদে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে।

