দিনাজপুরে ভারতীয় হনুমান !
শাহ্ আলম শাহী, দিনাজপুর:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থান নেয়া মুখপোড়া লম্বা লেজ বিশিষ্ট একটি হনুমান দেখতে ভিড় করছে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকে বাজারটিতে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার লোকদের ভিড় জমছে।লোকজন হনুমানটিকে রুটি, কলাসহ বিভিন্ন খাবার দিচ্ছে।
বৃহস্পতিবার ভবানীপুর বাজারে গিয়ে দেখা যায়, মেসার্স মদিনা নির্মাণ ট্রেডার্সের পাশে একটি বড় গাছে বসে আছে হনুমানটি। হনুমানটিকে দেখতে আসা লোকজনের ভিড়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, ভারত থেকে ১০টি হনুমানের একটি দল গত সপ্তাহের প্রথম দিকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই দলটিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে অনেকে। তবে পাবর্তীপুরে আরেকটি হনুমান গত দুই দিন থেকে অবস্থান করছে। হনুমানটিকে দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে ভিড় করছে।

