তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে সফল ইয়াসিন মিয়া
নেত্রকোনা প্রতিনিধি:
তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে সাফল্য পেয়েছেন নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কোঠুরীকোনা গ্রামের মো. ইয়াসিন মিয়া। তিনি এখন অত্র জেলার দারিদ্র জয়ের দৃষ্টান্ত।
বড় ভাই হাদিস মিয়ার পরিকল্পিত উদ্দ্যেগে ১৯৯০ খ্রী: তুষ ও হারিকেন পদ্ধতিতে ২০০০ (দুই হাজার) হাঁসের ডিম কিনে বাচ্চা ফুটানোর পদ্ধতি আবিষ্কার করেন। এই একদিন বয়সের হাঁসের বাচ্চা স্থানীয় পর্যায়ে বিক্রি ২০ থেকে ৩০ টাকা করে।
তার এই সাফল্য দেখে নিজ জেলা সহ দেশের বিভিন্ন জেলার অনেকেই এ পদ্ধতি শিখতে আগ্রহ প্রকাশ করে। অত:পর তাদের এই পদ্ধতি শিখিয়েছেন। এমন কি ইয়াসিনকে বিভিন্ন দেশ এ পদ্ধতি শিখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইতি মধ্যে প্রতিবেশি দেশ ভারতের মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অর্থরীটি (এমবিডিও) প্রধান অতিথি হিসাবে ২০০ জন নারী পুরুষকে সম্পূর্ণ বিদ্যুৎ বিহীন ও সাধারন ব্যবস্থাপনায় তুষ ও হারিকেন পদ্ধতিতে রাজহাঁস কোয়েলপাখীসহ হাস-মুরগীর বাচ্চা উৎপাদন ও এদের লালন-পালন উর্বর ডিম উৎপাদন রোগ-প্রতিরোধ ও দমন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষন দিয়েছেন।
পারষ্পারিক যোগাযোগের মাধ্যমে কোঠুরীকোনার এ পদ্ধতি জেলা প্রশাসন উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা, ইউরিপিয়ন ইউনিয়ন দেশ-বিদেশ থেকে আসা সাংবাদিক সহ সরকারী-বেসরকারী প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। তাদের সহযোগীতায় নেপাল ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন তিনি।
তার কারিগরী অভিজ্ঞতার জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইন্সটিটিউট ও মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অর্থরীটি ইন্ডিয়া অভিজ্ঞ প্রশিক্ষক হিসাবে সনদপত্র প্রধান করেন। বর্তমানে তিনি ১দিন বয়স হইতে বিভিন্ন বয়সের উন্নত জাতের হাঁস ও হাঁসের বাচ্চা নিজ জেলাসহ ঢাকা, চট্রগ্রাম, সিলেট দেশের সবকটি জেলায় হাস খামারী ও পাইকারদের কাছে এই বাচ্চা সরবরাহ করছেন।
এই পদ্ধতিতে হাসের বাচ্চা ফোটিয়ে তিনি এখন সফল। আগ্রহী পুরুষ বা মহিলাগন এই প্রশিক্ষন নেওয়ার জন্য জাতীয় পরিচয় পত্রের ফটো কপি ও ৫ ফুট সাইজের ১ কপি ছবি সংযুক্ত করে ডাক যোগে আবেদন করুন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, বেকার যুবক ও যুব মহিলাদের আত্নকর্মসংস্থান এবং গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য তিনি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তার উৎপাদিত পদ্ধতির জন্য রাষ্ট্রীয় পুরুস্কার প্রধান করা আবশ্যক। এই সব উৎপাদন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। এগুলো মানুষের ভাগ্য পরিবর্তনেও সহায়ক। দেশের চাহিদার তুলনায় হাসের বাচ্চা উৎপাদন কম এক্ষেত্রে ইয়াসিন মিয়ার প্রযুক্ত কাজে লাগবে নিঃসন্দেহে।
_______________________________________
যোগাযোগ:
মো. ইয়াসিন মিয়া
গ্রাম: কোঠুরীকোনা, ইউনিয়ন: তিয়শ্রী, উপজেলা: মদন, জেলা: নেত্রকোনা
মোবাইল : ০১৭২৪-৮৩৪৫৩১

