কুড়িগ্রাম সীমান্তে ১৭৮টি ভারতীয় গরু আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে ১৭৮টি ভারতীয় গরু আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব গরুর মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির বিজিবি অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু আটক করেছে। শালঝোড় বিওপির সুবেদার মো. মেহেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধের লক্ষ্যে অভিযান চালায়।
বুধবার (১২ জুলাই) ভোররাতে আন্তর্জাতিক পিলার ৯৮৮ থেকে বাংলাদেশের ভেতরে আনুমানিক ৫০০ গজের মধ্যে কাইজারচর এলাকায় অবস্থান গ্রহণ করে। পরে কয়েকজন লোক নদী পথে কলার ভেলায় গরু বেঁধে নিয়ে আসতে থাকলে টহলদলকে দেখা মাত্রই গরু ভেলা রেখে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ৭১টি গরু জব্দ করে। জব্দকৃত গরুর সিজার মূল্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা।

অপরদিকে ধলডাংগা বিওপির হাবিলদার মো. হারুন অর রশিদ এর নেতৃত্বে আর্ন্তজাতিক পিলার নং ৯৮৮ থেকে বাংলাদেশের ভেতরে আনুমানিক ৫০০ গজের মধ্যে কাইজারচর এলাকায় ভারতীয় ৬৪টি গরু জব্দ করে। জব্দকৃত গরুর সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

ভাওয়ালকুড়ি বিওপির হাবিলদার মো. মোদাচ্ছের গাজী এর নেতৃত্বে বিজিবি ভারতীয় ৫টি গরু জব্দ করেছে যার, সিজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

ময়দান বিওপির হাবিলদার মো. নেয়ামত উল্ল্যাহ এর নেতৃত্বে ভারতীয় ১৮টি গরু জব্দ করা হয়েছে যার সিজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। দিয়াডাংগা বিওপির হাবিলদার মো. মোশারফ হোসেন এর নেতৃত্বে ভারতীয় ১৫টি গরু জব্দ করা হয়েছে যার সিজার মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা। এছাড়াও ধলডাংগা বিওপির হাবিলদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে ভারতীয় ৩টি গরু, ধলডাংগা বিওপির হাবিলদার মো. আব্দুল লতিফ এর নেতৃত্বে ভারতীয় ২টি গরু জব্দ করা হয়েছে।

বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত গরুর সর্বোমোট সিজার মূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ পিএসসি বলেন, ‘জব্দকৃত গরু কাস্টম অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে নিলাম করা হবে।’

  •  
  •  
  •  
  •