জামালপুরে খামারীদের মাঝে বিনামূল্যে টার্কি পাখি বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোল্ট্রি সায়েন্স বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ (NATP Phase-2) প্রকল্পের আর্থিক সহযোগীতায় জামালপুর সদরের প্রাণিসম্পদ সমৃদ্ধ মাছিমপুর গ্রামে খামারীদের মাঝে বিনামূল্যে টার্কি পাখি বিতরণ করা হয়েছে।
শনিবার (৩মার্চ) প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস এর সভাপতিত্বে খামারীদের মাঝে বিনামূল্যে টার্কি পাখি বিতরণ করা হয়।
টার্কি পাখি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আশরাফ আলী, প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ ও প্রফেসর ড.মো. আরিফুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহ মো. জিকরুল হক চৌধুরী ও ড. মো. রফিকুল ইসলাম।
এসময় প্রায় ১৬জন খামারীকে ১০টি করে টার্কি পাখি ও টার্কি পালনের প্রয়োজনীয় সমগ্রী বিতরণ করা হয়।
এদিকে সোমবার (৫ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের গবেষণা কার্যক্রম পরিদর্শনে আসেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ (NATP Phase-2) প্রকল্পের পরিদর্শন ও মূল্যায়ন কমিটি। এসময় টিমে উপস্থিত ড. শাহ মো. জিকরুল হক চৌধুরী ও ড. মো. রফিকুল ইসলাম প্যারাসাইটোলজি বিভাগে প্রফেসর ড. মো. সহিদুজ্জামানের গবেষণাগার পরিদর্শন করেন।


