এই গিরগিটি বাঁচে শত বছর!
প্রাণিসম্পদ ডেস্ক:
কিছু প্রাণী আছে যারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে দীর্ঘকাল টিকে থাকতে পারে। টুয়াটারা প্রজাতির গিরগিটি তেমনই একটি প্রাণী। নিউজিল্যান্ডের এই সরীসৃপ বেঁচে থাকে প্রায় ১০০ বছর।
কিছুটা সবুজ, কিছুটা ধূসর রঙের এই সরীসৃপের পাগুলো ভীষণ শক্ত, হাতের থাবা রেজারের মতো ধারালো হয়ে থাকে, পিঠে সুচালো স্পাইকের সঙ্গে মোটা একটা লেজও থাকে। এদের আরো একটি জনপ্রিয় পরিচয়, এরা গায়ের রং বদল করে। পুরুষ গিরগিটির একটা ত্রিকোণাকার ঝুঁটির মতো অংশ থাকে, যা দিয়ে এরা অন্য লিঙ্গের গিরগিটিকে আকর্ষণ করে।
শীতকাল এদের বিশ্রাম নেওয়ার সময়। সাধারণত গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বংশবিস্তার করে গিরগিটি। ১০ থেকে ২০ বছর বয়সি গিরগিটিকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। ছেলেরা প্রতি বছর প্রজননে অংশগ্রহণ করতে পারলেও মেয়েরা প্রতি দুই বা পাঁচ বছরে একবার প্রজননে অংশ নেয়। মেয়ে গিরগিটিরা গড়ে ১ থেকে ১৯টি ডিম পাড়ে এবং সেই ডিমে ১২ থেকে ১৫ মাস পর্যন্ত তাপ দেয়। এরা ২৫ ডিগ্রি তাপমাত্রার ওপরে বাঁচতে না পারলেও পাঁচ ডিগ্রির নিচে বাঁচতে পারে। জন্মের পর মায়েরা এদের আগলে রাখে না বরং এদের জন্মের পর থেকেই নিজের খেয়াল নিজেকে রাখতে হয়।

