কুড়িগ্রাস সীমান্তে ভারতীয় গরু আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, শনিবার ভোররাতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের দিয়াডাংগা বিওপির সুবেদার মোঃ সহিদুল ইসলাম নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে ভোর ৪টায় মেইন পিলার ৯৮৪ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলমারী নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এ সময় ১ জন লোক পায়ে হেঁটে গরু নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই গরুর রাখাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। সেখান থেকে বিজিবি টহল দল ভারতীয় ৬টি বলদ গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তি ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ কাঞ্চু মিয়া(৩৫) বলে জানায় বিজিবি।

কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ জাকির হোসেন জানান, আটককৃত গরু জয়মনিরহাট শুল্ক অফিসে জমা করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •