গাইবান্ধায় গবাদীপশুর ভ্যাক্সিনেশন ক্যাস্পেইন অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ও পল্লী সমাজ সংগঠনের আয়োজনে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সাদুল্যাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় দামোদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৯নং পল্লী সমাজ সংগঠনের সভানেত্রী ছালমা বেগমের বাড়ির উঠানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভিএফএ মোস্তাফিজার রহমান, শিক্ষক আলহাজ্ব মো. গোলাম হোসেন, মোস্তাঈন বিল্লাহ্, সমাজ সেবক জীবেন্দ্রনাথ দেব, আব্দুল মান্নান, পল্লী সমাজ সংগঠনের সভা প্রধান ছালমা বেগম, সম্পাদক আলেজা বেগম ও কোষাধ্যক্ষ রঙ্গিনী রানী প্রমুখ।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠক মিনারা খাতুন ও আনোয়ার হোসেন। ক্যাম্পেইনে ৭০টি গবাদী পশুর গলাফুলা রোগের ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে।

