দিনাজপুরে আদিবাসীদের হাসঁ মুরগী বিতরন

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় আদিবাসীদের জীবনের মান উন্নয়নে তাদের মাঝে হাসঁ, মুরগী বিতারন করেছে স্থানীয় প্রশাসন।
খানসামা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মঙ্গলবার বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সূবর্ণখুলী আদিবাসী গ্রামে ২০ টি পবিবারের মাঝে ৫ টি করে মুরগী ,হাসঁ ও ১টি করে খাঁচা বিতারন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমান । এর আগে তিনি আদিবাসী মেয়েদের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া ১ মাসের কাপড় সেলাই কর্মসূচী পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবাইদুল রহমান, সমাজসেবা কর্মকর্তা আকতারুজ্জামান, কৃষি কর্মকর্তা মো: এজামুল হক, বে-সরকারী সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সার্পের এ্যাডভকেসি অফিসার নাজমা বেগম, সাংবাদিক সাকিব চৌধুরী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: