আগে এক বেলা খাবার জুটতো তো আরেকবেলা জুটতো না, গরু পালন করে স্বাবলম্বী আবু বকর

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামের আবু বকর ওরফে ঝড়– মন্ডল গরুর খামার গড়ে গ্রামে সাড়া ফেলে দিয়েছেন।

প্রতিবেশী ইসলাম উদ্দিন জানান, ২০ বছর আগেও তিনি ভূমিহীন ছিলেন। পরের ক্ষেতে কামলার কাজ করতেন। এক বেলা খাওয়া তো অন্য বেলা না খেয়ে থাকতে হতো। কিন্তু এখন সে ২৪ টি গরু ও ৮ বিঘা সম্পত্তির মালিক।

স্ত্রী বেগম জানান, আমাদের ২ ছেলে ও ১ মেয়ে। প্রতি বছর কোরবানী ঈদে গরু বিক্রি করে সেই টাকতে চলে আমাদের সংসার। একসময় খুব কষ্ট করেছি। না খেয়ে থাকতাম। আমরা সারা বছর গরু লালন-পালন করি। শুধুমাত্র গরু পালন করে আজ আমার সংসারে আছে ৩০/৩৫টা গরুর রাখার গোয়ালঘর, ৪ রুমের একটা বাড়ী, আলাদা রান্না ঘর, ৮টা ছাগল, কবুতর, হাস-মুরগি। মেয়ের বিয়ে দিয়েছি, বড় ছেলেও বিযে করেছে। ওরা ৩ বাপ-বেটাখেন একসাথে গরুলালন-পালন করে।

ঝড়– মন্ডল জানালেন, প্রথমে আজ থেকে ২০ বছর আগে একটা গরু পোষানি দিয়ে শুরু আমার গরু পালন। এর পর আর পেছন ফিওে তাকাতে হয়নি।
আমি এখন গরুর সাথে ছগল পালনের কথা চিন্তা করছি। আমার ছেলেরা প্রতিনিয়ত আমাকে সাহায্য করে। গরু নিয়ে আমিই মাঠে চরাতে যায় প্রতিদিন। আমার দুই ছেলে কোরবানী ঈদের সময় গরু নিয়ে চট্রগামে যায়। বিপুলসংখ্যক গরু পালন করতে তার তমেন একটা খরচ নেই। এখন প্রতি বছরই খামার থেকে ২০ টি গরু বিক্রি করে সংসারের প্রয়োজন মটোনো হয়। তিনি এখন গোটা জেলার মডেল গরুর খামারি।

  •  
  •  
  •  
  •  

Tags: