নাটোরের লালপুরে ৩দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

নাটোর প্রতিনিধি:
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান-দেশী ফল বেশি খান’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান, লালপুর থানার ওসি আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সামসুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম আওয়াল প্রমুখ।

পরে উপজেলার ১৪ টি বিদ্যালরে ছাত্র/ছাত্রীদের মাঝে ৭০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: