স্বাধীনতার পর বিদ্যুৎ পেল ১২৫ পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর ও কাকলাশ গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

৩০ লাখ টাকা ব্যায়ে ২.৩৮৩ কিলোমিটার এ বিদ্যুতায়নে ২ টি হ্রামের ১২৫ টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লি বিদুৎ এর এজিএম সূর্য্য নারায়ন ভৌমিক, এলাকা প্রধান আব্দুল গফ্ফার, কালীগঞ্জ পল্লী বিদুৎ সাব ইন্সপেক্টর শৈলন্দ্রনাথ বিশ্বাস।

  •  
  •  
  •  
  •  

Tags: