নাটোরে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক
নাটোর প্রতিনিধি:
নাটোরে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতরাত ১২ টার দিকে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের তেরো-রশিয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল লতিফ ও শিবগঞ্জের আয়নাল আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী সাথী পরিবহনের একটি বাসে তল্লাশী করা হয়। এ সময় ওই বাসের দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের দেহ থেকে eaturedদুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার এবং তাদের আটক করা হয়।
পরে আজ বুধবার দুপুরে আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

