তানোরে আদিবাসী জনগোষ্ঠীর আইনী মতবিনিময় সভা

তানোর সংবাদদাতা:
রাজশাহীর তানোরে বেসরকারি মানবাধিকার সংস্থা ব্রতীর আইনি সেবা প্রকল্পের উদ্যোগে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনী বিষয়ক মতবিনিময় সভা বুধবার সকাল ১১টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ঝুকিপূর্ণ জনগোষ্ঠী, দলিত, হরিজন জনগোষ্ঠী ও নারীর মানবাধিকার রক্ষা এবং স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নির্ণয় করার লক্ষ্যে ‘আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও করণীয় চিহ্নিতকরণ’ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সুপল সরেন আদিবাসী পরিষদের সভাপতি বিমল কুমার রাজোয়াড়, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন, থানা সভাপতি কর্নেলিউস মার্ডি, থানা সম্পাদক শুশান্না মারডী, ব্যাপ্টিষ্ট এইড এর প্রকল্প সমন্বয়কারী এডওয়ার্ড পিটার গোমেজ, সচেতনের উপজেলা সমন্বয়কারী নাহারুল ইসলাম, বে-সরকারি গবেষণা সংস্থা বারসিকের কর্মসূচী সমন্বয়ক কর্মকর্তা অমৃত কুমার সরকার, ব্রতীর আইনী সেবা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এ্যাড: আশিক ইকবাল, আইনি কর্মকর্তা যুথী সরকার, প্রকল্প কর্মকর্তা পলাশ সরকার, তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ হোসেন সাজু, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মিজানুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণগবেষক দলের সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •  

Tags: