বুধবার থেকে পাওয়া যাবে ১০ টাকা কেজি চাল!

নিজস্ব প্রতিবেদক:
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করবে সরকার। ওইদিন কুড়িগ্রামের চিলমারিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

তিনি জানান, কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে এ সহায়তা দেয়া হবে। বছরের পাঁচ মাস (সেপ্টম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্লিল) এ কর্মসূচি চলবে। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।

বিস্তারিত আসছে…

  •  
  •  
  •  
  •  

Tags: