সুন্দরবনে চলছে র্যাবের অভিযান
খুলনা প্রতিনিধি:
অপহৃত জেলেদের উদ্ধারে এবং দস্যু দমনে সুন্দরবনের গভীরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) বিশেষ অভিযান চলছে। খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের কালাবগি, মানকিরচর, মাজাফুটো এলাকায় এ অভিযান চলছে।
রোববার সকালে র্যাব-৬ থেকে অপারেশন অফিসার জাহিদুল ইসলামের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
গত বুধবার সন্ধ্যায় র্যাবের ৩০ সদস্যের একটি দল বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকা থেকে এই অভিযান শুরু করে।
এর আগে, গত মঙ্গলবার সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে ২০টি নৌকাসহ ১০ জেলে অপহৃত হন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকায় ইলিশ মাছ শিকার করছিল এসব জেলেরা।

