কুমিল্লায় ৭শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১২

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিশেষ অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৪ টায় বাঘরপুর-সুয়াগাজী সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, রাজশাহীর চুটিয়া থানার আটভাগ গ্রারেম নুরুল আমিনের ছেলে দ্বীন ইসলাম (২৭), কুমিল্লা সদর দক্ষিণ থানার কমলপুর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মো. কবির হোসেন (২৮), আব্দুল সোবহানের ছেলে মো. সাদ্দাম হোসেন (২০), মৃত বাহন মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (২৫), মৃত মোহন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২০), মৃত কালা মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫), মৃত মোহন মিয়া ছেলে মো. আজাদ হোসেন (২০), মৃত আব্দুল মতিন ছেলে জামাল (২৭), মৃত মোহন মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪), মৃত খোকন মিয়ার ছেলে হাসান (২০), সুবর্ণ পুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোর্শেদ আলম (২৭)।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. শাহ্ কামাল আকন্দ জানান, সদর দক্ষিণ মডেল থানাধীন যমুনা আবাসিক হোটেলের বিপরীতে বাঘরপুর-সোয়াগাজী রাস্তা হতে ৭০০ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করা হয়েছে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

  •  
  •  
  •  
  •  

Tags: