ব্লগার হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূর্চীর অংশ হিসেবে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে মহিলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, আওয়ামীলীগ নেতা অলক সরকার, সাঈদ হাসান লোবান, কমিউনিষ্ট পার্টির সভাপতি মাহাবুবার রহমান মমিন, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, জাসদ নেতা ইসমাইল হোসেন বাদল, মহিলা পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি রওশনারা চৌধুরী, প্রচ্ছদ কুড়িগ্রামের সাবেক সভাপতি দুলাল বোস প্রমূখ।

বক্তারা অবিলম্বে লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার সকল আসামীদের দ্রুত বিচারের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারলে এ ধরনের হত্যাকান্ড কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  •  
  •  
  •  
  •  

Tags: