বিদ্যুতের তার ছিড়ে বাড়িতে অগ্নিকাণ্ড; একই পরিবারের ৫ জন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টেজের বিদ্যুতের তার ছিড়ে ঘটা অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ কন্সটেবেলের পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন পুলিশ কনস্টেবল খরশে চন্দ্র(৪৪),তার স্ত্রী কেয়া রাণী(৩৮), ছেলে নির্ণয়(৮), মেয়ে নাইস(১৩), ও কেয়া রাণীর বোন সন্ধ্যা রাণী(৩৪) ।

পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান, ভোর চারটার দিকে খরশে চন্দ্রর বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের লাইনের তার ছিড়ে পড়ে বাড়িতে আগুন লাগে । এ সময় মটর সাইকেলে তেল ভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে, এতে ঘুমিয়ে থাকা ৫ সদস্যের মধ্যে খরশেরের স্ত্রী কেয়া রাণী ও তার শ্যালিকা সন্ধ্যা রাণী ঘটনাস্থলেই মারা যায়।

পরে আহত অবস্থায় খরশে চন্দ্র ও তার দুই সন্তানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় তারাও মারা যায়।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান ।

  •  
  •  
  •  
  •  

Tags: