রাজধানীতে শিয়া মুসলমানরা ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নিজস্ব সংবাদদাতা:
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলমানরা। বুধবার সকাল ১০ টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়ে ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে। মিছিলের সামনে হাসান ও হোসাইন নামে দুটি ঘোড়া রয়েছে। হোসাইন নামের ঘোড়াটি রক্তে রাঙানো রয়েছে। কারবালার স্মরণে কালো চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে মিছিলে অংশ গ্রহণকারীরা।

মিছিলে অংশ নিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকার শিয়া সম্প্রদায়ের মানুষ বুধবার সকাল থেকেই হোসেনি দালানের সামনে জড়ো হতে থাকেন। শিয়া সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মিছিলে অংশ নেয়। তারা এবারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।

তাজিয়া মিছিলকে ঘিরে সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এবারের মিছিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী ছুরি, কাচিসহ সব ধরনের ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: