নওগাঁয় সরকারী ওষুধ চুরি, অর্থ আতসাৎ ও অনিয়ম দূর্নীতির অভিযোগে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধিঃ
সরকারী ওষুধ চুরি করে বিক্রি, অর্থ আতসাৎ ও অনিয়ম দূর্নীতির অভিযোগে র্যাবের হাতে আটক নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ঘন্টাকালব্যাপী মানববন্ধন পালন করা হয়।ধামইরহাট উপজেলা সচেতন মহলের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন এ্যাডভোকেট আইয়ুব হোসেন। এ সময় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা আদিবাসী নেতা ঈশ্বর মার্ডি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবু, কারী আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা হাসপাতালের স্টোরকিপার রুহুল আমিন ও উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মাজেদুর রহমানের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে সরকারী টাকা আতসাৎ, দায়িত্ব পালনে অবহেলাসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমুলক শাস্তি ও অপসারন দাবি করেন। মানববন্ধনে এলাকার নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।গত ২ নভেম্বর রাতে সরকারী ওষুধ চুরি করে বিক্রি করার সময় স্থানীয় একটি বেসরকারী ক্লিনিক থেকে স্টোরকিপার রুহুল আমিনকে হাতে নাতে আটক করে র্যাব।

