নওগাঁয় সদর থানায় ওপেন হাউজ ডের মত বিনিময় সভা উনষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁয় সদর মডেল থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিটাল এ্যাওর্য়াড প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। নওগাঁ সদর মডেল থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজন করেন।

মঙ্গলবার সকালে নওগাঁ সদর মডেল থানার হল রুমে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল হক, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দিপক কুমার দেব, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইলিয়াস তুহিন রেজা, সাধারণ সম্পাদক শহিদ হাসান সিদ্দিকি স্বপন, কিত্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রিটিশ শাসন আমলের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে কোন মিল নাই কারণ দেশ এখন স্বাধীন আর পুলিশ বাহীনি মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে এ কারনে পুলিশ আর জনতার মধ্যে কোন রুপ ভেদা ভেদ নাই। তিনি আরও বলেন মাদকের সঙ্গে আমাদের কোন আপস নাই যে কোন মূল্যে সন্ত্রাস ও মাদক নির্মূল করে নওগাঁ জেলা তথা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শপথ গ্রহন করান। তিনি ঘোষনা দেন যদি কোন পুলিশ সদস্য মাদক বা সন্ত্রাসের সাথে জড়িত থাকেন তাহলে তাকেও কোন ছাড় দেওয়া হবে না। মাদক মুক্ত সমাজ গড়তে স্থানীয় সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূনীর্তি মুক্ত করা সম্ভব নয়। তিনি অচিরেই নওগাঁ জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দূনীর্তি মুক্ত করে নওগাঁ জেলা বাসিকে উপহার দিতে চান আর এই জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: