দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ মেয়র হিসেবে শপথ নিলেন আইভি
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে তার দপ্তরে শপথবাক্য পাঠ করান আইভীকে।
একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন। তাদেরকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগের প্রাথী আইভী মেয়র এবং সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এর এক সপ্তাহ পর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

