নওগাঁয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় তিন ব্যাপী উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ জিলা স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক ড. আমিনুর রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মাজেদা ইয়াসমিন ও আমিরুল ইসলাম, ডিডিএলজি আব্দুর রফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে স্কুল মাঠ দড়ি খেলা ও মোরগ যুদ্ধ খেলা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •