তানোরে বাল্যবিয়ে-মাদক ও জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস এবং জঙ্গিবাদ-সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে রাজশাহীর তানোরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা জুড়ে বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী সংস্থার শাখা কার্যালয়গুলোর নিকটস্থ মেইন রাস্তার দুই ধারে স্ব-স্ব ব্যানারে আধা ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চক্তরে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যানারে এই কর্মসূচীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলূফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রহিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দণা রাণী, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা এলজিডি অফিসার মামুনুর রশিদ প্রমূখ।
মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর ও বেসরকারী সংস্থাগুলোর স্ব-স্ব ব্যানার ও প্ল্যার্কাড নিয়ে রাস্তার দুই ধারে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের নিজ-নিজ অবস্থান থেকে তানোর উপজেলায় জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন। সেই সাথে মাদকের অপব্যবহার ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।
এদিকে একই দিন একই সময়ে উপজেলার থানা মোড়ে তানোর আব্দুল করিম সরকার কলেজ, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়, তানোর বালিকা বিদ্যালয় ও পৌর সদরের চাপড়া প্রাথমিক বিদ্যালয়, চাপড়া উচ্চ বিদ্যালয়, চাপড়া শিশু সদন দাখিল মাদ্রাসা, একতা বন্ধু সংঘ এবং তানোর মহিলা কলেজসহ পুরো উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথকভাবে তাদের স্ব-স্ব ব্যানার নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রাস্তার মেইন ধারে জঙ্গিবাদ-সন্ত্রাস ও বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে তানোরকে মুক্ত করতে একত্বতা প্রকাশ করে মানববন্ধন করে।

