প্রাক্তন প্রতিমন্ত্রী নুরুল হুদা আর নেই
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ মাসের দ্বিতীয় সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। নুরুল হুদার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

