আনসার-ভিডিপি উদ্দ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গোলাম মোস্তফা রাঙ্গা, লালমনিরহাট থেকে:
২৭ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের পূর্ব বড়–য়া জামে মসজিদ প্রাঙ্গনে দুস্থ এলাকাবাসী ও আনসার-ভডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
পূর্ব বড়ুয়া জামে মসজিদ কমিটি ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি সদস্য ও মুসল্লীদের আর্থিক সহযোগীতায় এগারো জন পুরুষ, দশ জন নারী ও চার জন শিশু মিলে সর্বমোট পঁচিশ জন দুস্থ ব্যক্তির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মসজিদ কমিটি’র পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলী, সহকারী সাধারণ সম্পাদক এনামুল হক মেম্বার, কার্যকরী সদস্য আয়নাল হক; জহুরুল হক; আনসার ও ভিডিপি হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদ, ভিডিপি সদস্য পল্লী চিকিৎসক আখেরুজ্জামান ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা সহকারী মিসেস রাবেয়া খাতুন।

