সাংবাদিক শিমুল হত্যা: প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :
সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু গুলিবর্ষণ করেন। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৈনিক সমকালের শাহাজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।

শনিবার দেশব্যাপী সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট:

বাগেরহাট: শিমুল হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বাগেরহাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, প্রাক্তন সভাপতি অধ্যাপক এ বি এম মোশারেফ হোসাইন প্রমুখ।

গাইবান্ধা: দুপুরে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে গাইবান্ধা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি কবি অঞ্জলী রাণী দেবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহসভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সভাপতি নুরুজ্জামান প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেজাউন্নবী রাজু, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ প্রমুখ।

যশোর: যশোরের সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- যশোর প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবীর নান্টু, ফখরে আলম, মহিদুল ইসলাম মন্টু, সাংবাদিক নেতা মিলন রহমান প্রমুখ।

খুলনা: শিমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ খুলনা শাখার আয়োজনে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরোপ্রধান মামুন রেজা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর রায়, প্রাক্তন সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সংস্কৃতিকর্মী হুমায়ূন কবীর ববি প্রমুখ।

মাগুরা: মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় প্রেসক্লাবের সামনে বিকেলে সমকাল সুহৃদ সমাবেশ এ কর্মসূচির আয়োজন করে। সমকাল সুহৃদ সমবেশ মাগুারা জেলার সভাপতি সৈয়দ বারিক আনজাম বারকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বুলু শরীফ, সাংবাদিক সাইদুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, লালন গবেষক অধ্যক্ষ তপন বসু, কবি সাগর জামান প্রমুখ।

নাটোর: নাটোরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে নাটোর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন মাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

রংপুর: রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকসহ সুশীল সমাজ। রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমকাল রংপুর অফিসপ্রধান ইকবাল হোসেন। বক্তব্য রাখেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ, রংপুরের প্রবীণ সাংবাদিক আবদুস সাহেদ মন্টু, অধ্যাপক তোফায়েল আহমেদ প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসাইন মিঠুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন- বিভাগের সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ, প্রভাষক মামুন আবদুল কাইয়ুম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি ও রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান।

সাতক্ষীরা: সাংবাদিক হত্যা ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রামকৃঞ্চ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক নেতা কল্যাণ ব্যানার্জী, জি এম নূর ইসলাম, মমতাজ আহম্মেদ বাপ্পি, আব্দুল জলিল প্রমুখ।

সিলেট: শিমুল হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার উদ্যোগে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সিকান্দার আলী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সমকালের সিলেট ব্যুরোপ্রধান চয়ন চৌধুরী প্রমুখ।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলাতে পৃথকভাবে মানববন্ধন, কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গোয়ালন্দ সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেছেন।

বালিয়াকান্দিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা রঘুনন্দন শিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মো. সোহেল মিয়া, ডিবিসি নিউজের জেলা সংবাদদাতা দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

অন্যদিকে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পালের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু, সহসভাপতি আবুল হোসেন, প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, যুগান্তর প্রতিনিধি শামীম শেখ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: