সাংবাদিক শিমুল হত্যা মামালার ৫ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।

আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য কে এম নাসিরুদ্দিন, আলমগীর, আরশাদ আলী, নাজমুল ও জহির।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কমল সিং জানান, রোববার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ১৩ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় শাহজাদপুর পৌর মেয়রের শর্টগানের গুলিতে আহত হন স্থানীয় সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নেওয়ার পথে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: