শপথ গ্রহণ করলেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
শপথ গ্রহণ করছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক সচিব কে এম নুরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনাররা।

বুধবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এর আগে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে সিইসি ও চার কমিশনার নিয়োগের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরে রাতেই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নব নির্বাচিত কমিশনে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। অপর চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

  •  
  •  
  •  
  •  

Tags: