আবার চার দিনে ঢাকা সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান
নিজস্ব প্রতিনিধি:
আগামী ২৭ এপ্রিল চার দিনের সফরে আবার ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। চলতি মাসে এটি হবে তার দ্বিতীয় ঢাকা সফর।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তিনি ২৭-৩০ এপিল ঢাকা অবস্থান করবেন। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে তার এই ঢাকা সফর।
এর আগে তিনি তিন দিনের সফরে ৩১ মার্চ ঢাকায় আসেন।

