ট্রাক উল্টে খাদে পড়ে ৬ জনের মৃত্যু
মোঃখালেদ বিন ফিরোজ:
নওগাঁর মান্দা উপজেলায় দেলুয়াবাড়ী বাজারের পার্শে বুড়ির ব্রীজ নামক স্থানে ট্রাক উল্টে খাদে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।শনিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের এ দূঘটনা ঘটে।মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, সকালে নয়জন শ্রমিক নিয়ে বাঁশবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল।হাজি গোবিন্দপুর বুড়ির ব্রীজ নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন।তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।নিহতদের মাঝে বিভিন্ন জায়গায় লোক আছে তবে কয়েকজনের বাসা রাজশাহী বাগমারা মারিয়া গ্রামে এবং তারা পান ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

