দিনাজপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসহরের ৭ নম্বর ওয়ার্ডের সনাতন পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারনি।

বীরগঞ্জ থানার ওসি আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাউন্সিলর বনমালী রায় জানান, আগামী কয়েক দিন পর দুর্গাপূজা। এ উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ জোরেশোরে চলছিল। রাত ১২টা পর্যন্ত মালী কাজ শেষে বাড়ি চলে যায়। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে দেখতে পায় বেশ কয়েকটি প্রতিমার ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  •  
  •  
  •  
  •