ময়মনসিংহে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেলীগ্রাম কান্দাপাড়া নামক স্থান থেকে ট্রাভেল ব্যাগ ভর্তি এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৭ বছর।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের চোখ ও মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। আর লাশ ফুলে যাওয়ায় ট্রাভেল ব্যাগটি ফেটে গিয়েছে। আমরা লাশের রহস্য উদঘাটনের চেষ্টা করছি।
তিনি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সার্কেল এএসপি মো. আল-আমীন, সিআইডি প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়রাদের জিজ্ঞাসাবাদ করছেন। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে।

