নওগাঁয় বিদেশ গমনে প্রতারণার শিকার ব্যক্তিদের এককালীন অনুদান বিতরন

মোঃ খালেদ বিন ফিরোজ, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর আত্রাইয়ে “সচেতন সংস্থা” এর উদ্দোগে বিদেশ গমনের জন্য প্রতারিত ব্যক্তিদের জীবিকানির্বাহের জন্য এককালীন অফেরতযোগ্য অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে এ অনুদান বিতরণ করা হয়।

“সচেতন সংস্থা” সূত্রে জানাগেছে যারা বিদেশ গমনের জন্য দালালের পাল্লাই পড়ে প্রতারিত হয়েছে তাদের জন্য এই সংস্থা কাজ করে। তাদের সন্ধান পাওয়া গেলে তাদের জীবিকানির্বাহের জন্য তাদের চাহিদা মতো বিনাঋণে ও অফেরতযোগ্য অনুদান প্রদান করা হয়। যাতে করে এসব প্রতারিত ব্যক্তিদের কারো দারেদারে ঘুরতে না হয় এবং এসব ব্যক্তিরা কোন অপরাধ মূলককাজের সাথে জড়িৎ না হয়ে পড়ে।

“সচেতন সংস্থা” এর উদ্দোগে বিদেশ গমনের জন্য প্রতারিত ব্যক্তিদের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের যোগ্য সদস্য আবু তালেব জমির। “সচেতন সংস্থা” এর উদ্দোগে বিদেশ গমনের জন্য প্রতারিত ব্যক্তিদের অনুদান বিতরণ অনুষ্ঠানে “সচেতন সংস্থা” এর পক্ষে উপস্থিত ছিলেন “সচেতন সংস্থা” রাজশাহী প্রজেক্ট কো অডিনেটর মাহমুদুন নবী ও রোকসানা । এ সময় বিদেশ গমনের জন্য প্রতারিত ব্যক্তিদেও মাঝে ভ্যান গাড়ি, মুদি দোকান করার দ্রব্য সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।

 

  •  
  •  
  •  
  •