৩০ ভাগ কারখানায় বেতন হয়নি

নিউজ ডেস্কঃ

বিজিএমইএ’র সভাপতি রুবানা হক নির্ধারিত সময় ১৬ এপ্রিলের মধ্যে ৮৭ ভাগ শ্রমিককে বেতন দেয়ার দাবি করলেও শ্রমিক নেতারা এটাকে ‘মিথ্যাচার’ বলছেন। তারা বলেছেন, অন্তত দুই হাজার কারখানার শ্রমিকরা বেতন পাননি। আর শতকরা হিসেবে ৩০ ভাগ কারখানায় বেতন হয়নি। তাদের বেতন কবে দেয়া হবে তারা কোনো প্রতিশ্রুতিও দেয়া হয়নি। এসব পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তারা আরো বলেন, অনেক কারখানায় পাঁচ দিনের বেতন কেটে রাখা হয়েছে। অথচ সরকার পাঁচ দিনের সাধারণ ছুটি দিয়েছিল।

বিজিইএমএ দাবি করেছে, তাদের সদস্যভুক্ত দুই হাজার ২৭৪টি কারখানার মধ্যে এক হাজার ৬৬৫টি কারখানার শ্রমিকের বেতন দেয়া হয়েছে। সদস্যভুক্ত কাখানাগুলোতে ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিক আছেন। তাদের মধ্যে ২১ লাখ ৫৯ হাজার ১০০ শ্রমিক বেতন পেয়েছেন। সেই হিসেবে ৮৭ ভাগ শ্রমিক বেতন পেয়েছেন। আর কারখানা হিসেবে ৭৩ ভাগ কারাখানা বেতন দিয়েছে।

বাস্তবে বিজিএমইএ’র সদস্য  চার হাজার ৬২১টি কারখানা। রুবানা হক অবশ্য দাবি করেছেন, যেসব পোশাক কারখানা সরাসরি রপ্তানি করে, তাদেরই সদস্য বলা হচ্ছে।

কিন্তু জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন , ‘বাস্তবে পোশাক কারখানা পাঁচ হাজারের বেশি। আর শ্রমিকের সংখ্যা কমপেক্ষ ৫০ লাখ। আসলে তারা যখন সুবিধা আদায় করতে চায়, তখন পোশাক কারখানা আর শ্রমিকের সংখ্যা বেশি দেখায়। আর যখন তাদের নিজেদের দিতে হয়, তখন সংখ্যাটা কমিয়ে ফেলে। যেসব কারখানা রপ্তানিকারকদের হয়ে সাব কন্ট্রাক্টে কাজ করে, তাদের দায়িত্ব নেয়া হয় না।

তিনি বলেন,‘ এখন পর্যন্ত ৩০ ভাগ পোশাক কারখানায় বেতন দেয়া হয়নি। বেতন না দিয়ে অনেক মালিক গা ঢাকা দিয়েছেন। এই সব মালিকের বিরুদ্ধে সরকার ফৌজদারী মামলা করুক। কারণ, সরকারও কোনোভাবে দায় এড়াতে পারে না।’

তিনি বলেন, ‘‘যেসব কারখানায় বেতন দেয়া হয়েছে তাদের অধিকাংশই শ্রমিকদের পাঁচ দিনের বেতন কেটে রেখেছে, যা অন্যায়। আর ৪০ ভাগেরও বেশি কারখানা বেতন দিয়ে লে-অফের নোটিশ ঝুলিয়ে দিয়েছে, যা সরকারের নির্দেশনার বিরুদ্ধে যায়।” লে-অফের মাধ্যমে তারা শ্রমিকদের অর্ধেক বেতন দেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে নির্ধারিত সময়ে সব শ্রমিককে বেতন না দিয়ে এখন পোশাক কারখানা লে-অফের পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরইমধ্যে ৪০ ভাগ পোশাক কারখানায় লে-অফের নোটিশ দেয়া হয়েছে বলে গার্মেন্টস শ্রমিক নেতারা অভিযোগ করেছেন।

নির্ধারিত সময়ে সব শ্রমিককে বেতন না দিয়ে এখন পোশাক কারখানা লে-অফের পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরইমধ্যে ৪০ ভাগ পোশাক কারখানায় লে-অফের নোটিশ দেয়া হয়েছে বলে গার্মেন্টস শ্রমিক নেতারা অভিযোগ করেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: