তিন দিনের ছুটি শেষে অফিস আদালত খুলছে আজ
নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। আজ সোমবার থেকে খুলছে অফিস-আদালত। খুলবে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও।
গত শুক্রবার থেকে ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয়। পরদিন শনিবার ঈদুল আজহা পালিত হয়। রবিবার ছিল ঈদের ছুটির শেষ দিন।
সোমবার অফিস-আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ঈদ করতে গেছেন। তবে যারা ঢাকায় ঈদ করেছেন তারা কাজে যোগ দেবেন।
মহামারীকালের ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলবে।

