২১ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে আজ

নিউজ ডেস্কঃ

২১ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে আজ (সোমবার)। রাত সাড়ে ৮টায় ‘২১ আগস্টের গ্রেনেড হামলা ও রাষ্ট্রীয় মদতে জঙ্গিবাদের উত্থান’ বিষয়ক এ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এছাড়াও সরাসরি প্রচারিত হবে বিজয় টিভির পর্দায় এবং সময় টিভি, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলাদেশ জার্নাল, জাগোনিউজ২৪.কম, বিডিনিউজ২৪.কম, বাংলানিউজ২৪.কম, সারাবাংলা.নেট, বার্তা২৪.কম ও ঢাকাটাইমস২৪.কম-এর ফেসবুক পাতায়।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষী মেজর (ইঞ্জিনিয়ার) শামসুদ্দিন আহমদ চৌধুরী (অব.) ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বুকে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার উদ্দেশ্য ও প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের আঘাতে আইভি রহমানসহ মোট ২৩ জন নেতাকর্মী প্রাণ হারান।

  •  
  •  
  •  
  •  

Tags: