বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে স্বাধীনতা সংগ্রামে

নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামীতেও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা রাখি।

গতকাল শনিবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, যুগ্ম সম্পাদক পৌর মেয়র দেবাশীষ পালিত, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, রকিবুল হাসান সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জু, যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি।

  •  
  •  
  •  
  •  

Tags: