বুধবার থেকে মিলবে টিসিবির আলু
নিউজ ডেস্কঃ
আলুর অস্বাভাবিক দর বৃদ্ধির মধ্যে ক্রেতাদের চাহিদা পূরণে বুধবার থেকে ট্রাকে করে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান টিসিবি।
মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে। জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রি করা হবে।
একই সাথে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার সচিবালয়ে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিন দিনের মধ্যে টিসিবি কেজিপ্রতি ২৫ টাকা দরে আলু বিক্রিতে নামবে।

