শামীম আহসান ইতালির নতুন রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনৈতিক মো. শামীম আহসান। শুক্রবার আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে যাওয়ার কথা রয়েছে তার।
গণমাধ্যমকে এক খুদে বার্তায় মো. শামীম আহসান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতালিতে আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন শামীম। আবদুস সোবহান দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।

বিসিএস ১১তম ব্যাচের কূটনীতিক মো. শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: